ঘূর্ণিঝড় রেমালঃ আপনার কী করণীয়?
Rashed Sagor
May 25, 2024
0
Comments
ঘূর্ণিঝড় রেমালঃ আপনার কী করণীয়?
আপনি যদি উপকূলবর্তী মানুষ হন, তাহলে আপনি জানেন যে আপনার কি করণীয়। বিশেষ করে বাগেরহাট,বরগুনা,পটুয়াখালী,বরিশাল
এবং নোয়াখালী,ভোলা, চট্রগ্রাম ও কক্সবাজারের নিচু এলাকা ও দ্বীপসমূহের অধিবাসী হয়ে
থাকলে আপনার ২৬মে দুপুরের মধ্যেই নিরাপদ অবস্থান গ্রহণ করা উচিত। গবাদি পশুসমূহের জন্যও
নিরাপদ আশ্রয় খুজে নিবেন। এর পাশাপাশি সারদেশেই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় দেশব্যাপী
ফসল সমূহ দ্রুত সংগ্রহ করুন বা ইতোমধ্যে সংগ্রহ করে ফেললে নিরাপদে সরিয়ে ফেলুন। সারাদেশেই
একটি দূর্যোগপুর্ণ আবহাওয়ার জন্য প্রস্তত থাকুন। আল্লাহর রহমতে আপনার সচেতনতাই আপনাকে
দূর্যোগের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা করবে।
আপনি যদি মিডিয়াকর্মী কিংবা বিডব্লিউওটির ভলান্টিয়ার হন, আমাদের এই লেখাটির আলোকে আপনার
মিডিয়াতে এবং আপনার এরিয়াতে এই লেখাটির প্রতিলিপি কিংবা আপনার মত করে কিছুটা পরিমার্জন
সহকারে প্রচার প্রসার করুন। প্রয়োজনে এলাকাভিত্তিক চেয়ারম্যান মেম্বারদের ও গণ্যমান্য
ব্যক্তিবর্গকে একটিভ করুন যাতে তারাও সচেতনতা কার্যক্রম বৃদ্ধি করতে পারে।
0 Comments